1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি নিকাহ সমিতির - Globalprime24.com
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি নিকাহ সমিতির

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ Time View

বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া। বিয়ের কর বাতিল করায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানান তিনি।



বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হলো- বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করা, নিকাহ রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন করা, নিকাহ রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ বন্ধ রাখা, নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু কর, নিকাহ রেজিস্ট্রারের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূন্য পদে বাবার স্থানে ছেলেকে সরাসরি নিয়োগ দেওয়ার বিধান রাখার ব্যবস্থা করা, নিকাহ রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল পাশ করা।



সংবাদ সম্মেলনে এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মফিজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মাওলানা নূরুল আমিন, ঢাকা মহানগরের সেক্রেটারী কাজী মোঃ আজিজুর রহমান সুমন, প্রেসিডিয়াম সদস্য কাজী শাহাদাতুল ইসলাম, খুলনা জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সাচ্চু ও ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved