1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপের কারাদন্ড - Globalprime24.com
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপের কারাদন্ড

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫, তার বোন শেখ রেহানার ৭ বছর এবং রেহানা মেয়ে লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন।


তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।


এর আগে ২৭ নভেম্বর তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর, এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদন্ড দেন অপর একটি আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved