1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দেশে প্রথমবারের মত ভয়েস ওভার ওয়াই-ফাই কল সেবা চালু করল বাংলালিংক - Globalprime24.com
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দেশে প্রথমবারের মত ভয়েস ওভার ওয়াই-ফাই কল সেবা চালু করল বাংলালিংক

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

বাংলাদেশে প্রথমবারের মত ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) সেবা চালু করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর ফলে, গ্রাহকেরা এখন থেকে ওয়াই-ফাই ব্যবহার করে কল করে কানেক্টেড থাকতে পারবেন। কল হবে আরও স্পষ্ট ও নির্ভরযোগ্য।

এ উদ্যোগ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বাংলালিংকের লক্ষ্যপূরণে এক উল্লেখযোগ্য মাইলফলক।



বাসা, অফিস কিংবা অন্য কোন ইনডোর জায়গা, যেখানে নেটওয়ার্ক কাভারেজ তুলনামূলকভাবে দুর্বল, ভিওওয়াইফাই -এর মাধ্যমে গ্রাহকেরা সেসব স্থানে বসে ওয়াই-ফাই ব্যবহার করে বাধাহীন ভয়েস কল করতে পারবেন এবং যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যময়। এ প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, এ সেবার জন্য গ্রাহকের অতিরিক্ত কোন খরচ হবে না। ফলে, তাদের দৈনন্দিন যোগাযোগ হবে আরও সহজ ও স্বস্তিদায়ক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমোদন পাওয়ার পরে নির্বাচিত কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সাথে অংশীদারিত্বে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করেছে বাংলালিংক।



প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় করপোরেট গ্রাহক ও ব্যক্তিপর্যায়ে মোবাইল গ্রাহকদের জন্য এ সেবা চালু করা হচ্ছে। আরও বেশি মানুষ যেন এ সেবার সুবিধা পান, এজন্য পর্যায়ক্রমে দেশজুড়ে এ সেবার সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্ভাবনী এ সেবার উন্মোচন নিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “আমাদের সকল উদ্ভাবনের মূলে রয়েছে একটি সহজ প্রশ্ন – কীভাবে আমরা গ্রাহকের জীবনকে আরও সহজ করতে পারি? বাংলাদেশে প্রথমবারের মত ভয়েস ওভার ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ আমাদের প্রতিশ্রুতি পূরণেরই প্রতিফলন। ভিওওয়াইফাই সংযোগকে করে তুলবে আরও স্পষ্ট ও নির্ভরযোগ্য। এ সেবার মাধ্যমে আমাদের গ্রাহকেরা যেখানেই থাকুন না কেন, তারা স্বাচ্ছন্দ্য প্রতিদিনের ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে পারবেন। এ সেবার উদ্বোধন বাংলালিংকের লক্ষ্যপূরণেও এক উল্লেখযোগ্য মাইলফলক। গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের ডিজিটাল ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ আমাদের অঙ্গীকার পূরণে ভূমিকা রাখবে। নিয়ন্ত্রক সংস্থাসহ সকল অংশীদারদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত উদ্যোগেই এ সেবা চালু করা সম্ভব হয়েছে।”



ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য ও বাড়তি সুবিধা যুক্ত করতে বাংলালিংক ইতোমধ্যেই মাইবিএল, টফি, রাইজ ও এন্টারপ্রাইজ সল্যুশনসহ নানা ধরনের ডিজিটাল সেবা প্রদান করছে। বাংলালিংকের ভিওওয়াই-ফাই সেবা কানেক্টিভিটি সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে ভূমিকা রাখবে; একইসাথে দেশজুড়ে গ্রাহকেরা যেন সত্যিকার অর্থেই ডিজিটাল লাইফস্টাইলের অভিজ্ঞতা নিতে পারেন, তা নিশ্চিতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved