1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
জাবির রিচিতা পেলেন গুগলে চাকরির প্রস্তাব - Globalprime24.com
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

জাবির রিচিতা পেলেন গুগলে চাকরির প্রস্তাব

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৬ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী রিচিতা খন্দকার রিফাত সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির প্রস্তাব পেয়েছেন। শনিবার (১৪ জুন) রাতে রিচিতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।



রিচিতা জানান, গত ১২ জুন গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের আনুষ্ঠানিক প্রস্তাব পান। আগামী ১৮ আগস্ট সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।



এ প্রসঙ্গে রিচিতা সাংবাদিকদের বলেন, ‘অনুভূতিটা ভাষায় বোঝানো সম্ভব নয়। খুব ভালো লাগছে। অনেক দিন ধরেই আমি বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সেটা বাস্তবে রূপ নিল। খবরটা জানার পর অনেকেই অভিনন্দন জানিয়েছেন, আমি সত্যিই অনেক খুশি।’



দিনাজপুর সদর উপজেলার কালিতলা গ্রামের রিচিতা খন্দকার রিফাত দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করেন।



ছোটবেলা থেকেই প্রোগ্রামিং ও অলিম্পিয়াডে অংশগ্রহণে আগ্রহী ছিলেন রিচিতা। স্কুল ও বিশ্ববিদ্যালয় জীবনে অংশ নিয়েছেন অসংখ্য প্রোগ্রামিং কনটেস্ট ও অলিম্পিয়াডে। পেয়েছেন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved