1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু॥ শেষ হবে ১৩ নভেম্বর - Globalprime24.com
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু॥ শেষ হবে ১৩ নভেম্বর

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের মূল্য ন্যুনতম ১০ হাজার টাকা ও জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা।


আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যে কোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে। জুলাই সনদ ও সংস্কার বাস্তাবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা।


তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। এছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved