আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়? তারা তো গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখেছে। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজপথে সরকার সমুচিত জবাব দেবে।
বুধবার (৯ জুন) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি ।
আরও পড়ুন- দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই: সেতুমন্ত্রী
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে হত্যা করেছে’- বিএনপি নেতাদের এমন নির্লজ্জ বক্তব্য শুনলে জনগণ হাসে। হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিএনপিই গণতন্ত্রকে হত্যা করেছিল। ১৮৭৮ সালে সামরিক উর্দি পরে অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে সরিয়ে কে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে রাষ্ট্রপতি হয়েছিল? বিএনপির গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র।