1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৭৭ Time View

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে ১২ (সোমবার) জুলাই জিলহজ্জ মাস শুরু হচ্ছে এবং সারা দেশে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, ইফা’র মহাপরিচালক মুশফিকুর রহমান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ মন্ত্রণালয় ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

করোনা পরিস্থিতিতে ঈদের জামাত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত বছরের দুটি ঈদ এবং এবার ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। সে ক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved