1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

যেকোনো মূল্যেই দেশের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হবে: পরিবেশ ও বন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১২৭ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, যেকোনো মূল্যেই দেশের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হবে। বন দখলকারী এবং দখলে সহায়তাকারী উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রবিবার (২১ মার্চ ) “বন পুনরুদ্ধারঃ উত্তরণ ও কল্যাণের পথ” প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাতিক বন দিবস-২০২১ উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা।

বনমন্ত্রী বলেন, বৃক্ষরোপণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্যোগ অনুসরণ করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার দেশের বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণ এবং বনায়ন কার্যক্রম জোরদার করেছে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, উন্নয়নের নামে বৃক্ষনিধন ও বনের মধ্যে স্থাপনা নির্মাণ নিরুৎসাহিত করছে তাঁর মন্ত্রণালয়।বনরক্ষায় নিহত বনকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, বনভূমি অবৈধ দখলমুক্ত করতে সরকারের সফলতা আছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, এক ইঞ্চি বনের জমিও বেহাত বা জবরদখল অবস্থায় রাখা হবে না।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী প্রমুখ।

আরও পড়ুন- বেআইনিভাবে বসবাসরতদের বন হতে বের হয়ে আসতে হবে: পরিবেশ ও বন মন্ত্রী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন সংরক্ষক হােসাইন মুহম্মদ নিশাদ। প্রতিপাদ্য বিষয় উপস্থাপনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মােঃ কামাল হােসাইন এবং বন অধিদপ্তরের সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করেন উপ-প্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গােবিন্দ রায়।
অনুষ্ঠানে সামাজিক বনায়নে ৫ জন উপকারভোগীর মাঝে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved