মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল খায়ের মো. মারুফ হাসান।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানান, গত ৭ এপ্রিল উপসচিব আবুল খায়ের বাংলাদেশ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উপসচিব আবুল খায়েরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
আরও পড়ুন- সাবেক জামায়াত আমির মকবুল আহমাদের মৃত্যু