1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ভোটাধিকার রক্ষার আন্দোলনে প্রয়োজনে প্রাণ দেবো কিন্তু মাথা নত করবো না: জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১৫০ Time View

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে। তিনি বলেন, চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা জিতেছে আর হেরেছে দেশের ভোটাররা। ভোট দিতে না পেরে ভোটাররা রাস্তায় কান্না করছে, এটা মেনে নেয়া যায়না। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি মহাসচিব এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, নির্বাচনে ইভিএম মেশিনে শতভাগ ভোট পড়ছে, এটা কোনভাবেই সম্ভব নয়। ইভিএমকে আওয়ামী ইভিএম-এ পরিণত করা হয়েছে। ইভিএম নয়, ইভিএম পরিচালনায় জড়িতদের পবির্তন করতে হবে। তিনি বলেন আওয়ামীতন্ত্র আর গণতন্ত্র এক সাথে চলতে পারেনা। জাতীয় পার্টি মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছে। গণমানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনো মাথা নত করবেনা।

আরও পড়ুন:- বিএনপি আর কোনো ইউপি নির্বাচনে অংশ নেবে না: মির্জা ফখরুল

এসময় সদ্য সমাপ্ত সৈয়দপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোঃ সিদ্দিকুল আলম (সিদ্দিক) বলেন, মাত্র দুই ঘন্টার ভোটে প্রায় ১০ হাজার ভোট পেয়েছি। সুষ্ঠু ভোট হলে বুঝতে পারছেন জাতীয় পার্টি কত ভোট পেতো। তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হলে সরকার পরিবর্তন হয়না কিন্তু আওয়ামী লীগ ভোট ডাকাতী করে নিজেরাই তাদের ভাবমুর্তি নষ্ট করেছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান বলেন, প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন মেরুদন্ডহীন। স্থানীয় পর্যায়ে নির্বাচন কর্মকর্তারা কার্টুনের মত আচরণ করছে। আর পুলিশ প্রশানের আচরণ আওয়ামী লীগ কর্মীদের মত। এভাবে চলতে থাকলে সরকারী দল আর কোন নির্বাচনে প্রার্থী পাবেনা।

এসময় বক্তব্য রাখেন-প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর অব. রানা মোঃ সোহেল এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, এইচ.এম. শাহরিয়ার আসিফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved