1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

বেগম জিয়া ভালো আছেন, দেশবাসীর দোয়া চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৬৪ Time View
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃ ইন্টারনেট।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভালো আছেন, তার শারীরিক অবস্থাও স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা বেলা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন। এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থবিধি মেনে চলে।

খালেদা জিয়ার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

৪৮ ঘণ্টা পর পর খালেদা জিয়ার শারিরীক পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সময় বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাথে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত ছিলেন। তিনি সব কিছু তদারকি করছেন।

আরও পড়ুন- বিএনপি’র দাবি নমুনা দেননি খালেদা, স্বাস্থ্য অধিদফতর বলছে করোনায় আক্রান্ত

বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত। তবে হাসপাতলে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে। আমরা সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি।

এ সময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved