বাগেরহাট সদরে ৩৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৬।
আজ বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যাব-৬’র খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন- লবণভর্তি কাভার্ডভ্যানে মিলল ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
এর আগে গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সুগন্ধী হাফেজিয়া মাদ্রাসার পাশ থেকে তাদের আটক করে র্যাব-৬ খুলনার সদস্যরা। এ সময় আটকদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করা হয়।