1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বস্তিগুলোরে অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা হবে: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২১৫ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বস্তিবাসীদের কল্যাণে বস্তিগুলোর অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার হাইড্রেন্টের এর ব্যবস্থা করা হবে।

আজ ৮ জুন, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে অগ্নিদূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সাততলা বস্তিবাসীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:ডিএনসিসি’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত: মেয়র আতিকুল

ডিএনসিসি মেয়র বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্যই নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, প্রত্যেক পরিবারকে থালা-বাটি সহ একটি করে ক্রোকারিজ বক্স প্রদানের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি বলেন, অগ্নিদূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ কেউই খাবারে কস্ট পাবেনা, তাদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।
তৃতীয় ও সপ্তম শ্রেণির দুইজন ছাত্রীর হাতে বইপত্র তুলে দিয়ে ডিএনসিসি মেয়র বলেন, অগ্নিকান্ডে কোন শিক্ষার্থী বই-খাতাসহ শিক্ষা উপকরণ সমস্যায় ভুগবে না। তাদের জন্য প্রয়োজনীয় বই-খাতাসহ শিক্ষা উপকরণের ব্যবস্থাও করা হয়েছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, বস্তিবাসীদের বিষয়ে সরকার এবং ডিএনসিসি খুবই আন্তরিক। ইতোমধ্যে কড়াইল বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই নগরীর রাস্তাঘাট ডুবে যেতো, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃস্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হয়নি। যেমন গত পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, একটি সুস্থ, সুন্দর নগরী গড়ে তোলার জন্য সকলকে দায়িত্ববান হতে হবে, নিজ নিজ অবস্থানে থেকে জনকল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved