1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১২৪ Time View

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কালীবাড়ি রোডের বরিশাল কলেজ মোড় এলাকার ফাহিম হোটেলে তাকে কুপিয়ে আহত করে তারা। গুরুতর আহত টিপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানায়, টিপু ঐ হোটেলে চা পান করছিলেন।হঠাৎ ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে টিপুর ওপর হামলা চালায়। তারা সেখানেই তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তত্ব জখম হয় টিপুর। এ সময় স্থানীয় কেউ ভয়ে তাকে রক্ষায় এগিয়ে আসেনি। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর টিপুকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। হামলাকালে ফাহিম হোটেল ভাংচুর করে দুর্বৃত্তরা। এ হামলার সু-নির্দিষ্ট কারণ জানাতে পারেনি কেউ। তবে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একদল কিশোর তার ওপর হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতালের সার্জারি ইউনিটের ইন্টার্ন চিকিৎসক তন্ময় চক্রবর্তী জানান, আহত ব্যক্তির মাথায় ছয়টি এবং শরীরে একটি কোপের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।

এর আগে ২০১১ সালের ২৩ মার্চ একই এলাকায় টিপুর ভাই সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের তৎকালীন সভাপতি রাফসান আহমেদ জিতুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved