1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বরগুনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২০৪ Time View
প্রতীকী ছবি।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় রাসেল (৩২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা-বড়ইতলা সড়কের বড়ইতলা গোলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

রাসেল সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে ফুলঢলুয়া এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধান ও জুলহাস বরগুনা থেকে বড়ইতলার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গোলবুনিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয় মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এ সময় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিধান (২৩) ও জুলহাসকে (২২) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved