1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী সব বিষয়ে নতুন করে নির্দেশনার কথা ভাবছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৪৭ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সব বিষয়ে নতুন করে নির্দেশনার কথা ভাবছেন। আরেকটু পরিকল্পনা করে আগামী রবিবার নাগাদ নতুন করে নির্দেশনা জারি করা হতে পারে। নিশ্চয় আমাদের ভিন্ন কিছু পরিকল্পনা আছে।

১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার পরেও কেন দোকানপাট খুলে দেওয়া হলো- এমন প্রশ্নে তিনি বলেন, কয়দিন ধরে দোকান খুলে দিতে মালিক কর্মচারীরা রাস্তায় বিক্ষোভ করছিলেন। তাদের এই বিক্ষোভ তাদেরই নিয়ন্ত্রণে থাকছে না। একটি অসাধু চক্র সেই বিক্ষোভের ফায়দা হাসিলের চেষ্টা করছিলো বলে আমরা দেখেছি। এমন পরিস্থিতিতে আসলে দোকান শপিং মল না খুলে দিয়ে উপায় ছিল না। তবে অন্যান্য বিধিনিষেধগুলো আগের মতোই থাকবে। আর দোকান বা শপিংমলে প্রত্যেক ক্রেতা বিক্রেতার স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সেসব কেউ মানছেন কিনা সেটাও মনিটরিং করা হবে।

আরও পড়ুন- সঠিক নির্দেশনা মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট, শপিংমল ও বিপণি বিতানগুলো খুলে দেওয়া হলো। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানগুলো খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved