1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
পৃথিবীতে বাংলাদেশ মানবিকতার দিক থেকে এক নম্বরে: নৌপরিবহন প্রতিমন্ত্রী - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পৃথিবীতে বাংলাদেশ মানবিকতার দিক থেকে এক নম্বরে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৩০ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সমগ্র পৃথিবীতে বাংলাদেশ মানবিকতার দিক থেকে এক নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারাবিশ্বে মানবতার জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন, বাংলাদেশ যখন সারা বিশ্বে মানবিকতার জন্য প্রশংসা কুড়িয়েছে, এই মানবিক বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় কিছু কিছু অমানবিক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে বলেন, এধরনের ঘটনা ১৯৭১ সালে এবং ১৯৭৫ সালের ১৫ই আগষ্টেও ঘটানো হয়েছে। কিন্তু তাদের এসব কর্মকান্ড ভুল প্রমানিত হয়েছে এই মানবিক বাংলাদেশে।

প্রতিমন্ত্রী আজ সোমবার (২৯ মার্চ) দিনাজপুর শহরের পাহাড়পুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেডক্রিসেন্ট সোসাইটিকে মানবিক সংগঠন হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, কোন হিংসা ও বিদ্বেষ নয়, মানবতার কল্যানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রেডক্রিসেন্ট সোসাইটিকে আর শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। তিনি রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দিনাজপুর জেলার ৩৫ লাখ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি অতীতে বাংলাদেশের মানুষের মানবিক কর্মকান্ডে ভুমিকা রেখেছে, এখনও রাখছে এবং অতীতেও রাখবে।

আরও পড়ুন- শেখ হাসিনা সরকারই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ রেডিক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হক, সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কামরুল হুদা হেলাল প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী নিজে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved