1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
পুতুলের ভেতর ইয়াবা: ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পুতুলের ভেতর ইয়াবা: ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩০৭ Time View
সংগৃহিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবার পুতুলের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শুক্রবার ভোরে সাহেবপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সুমিনুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ জানু মাল (৩৯), মোঃ আশরাফুল (৫০), মোঃ রাজু সরদার (২২), মোঃ ইসলাম মাল (৩২), মোঃ তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও মোঃ শরৎ আলী। এ সময় মাদক বিক্রির ৯ হাজার টাকা ও বিপুল পরিমাণ শিশুদের খেলনা সামগ্রী জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও তার আশে পাশে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে থাকতো এবং ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে।

তারা বাস ও ট্রেনে খেলনা পুতুল ফেরি করে বিক্রয়ের ছদ্মবেশ ধরে তারা পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে তা পরিবহন করতো। গ্রেফতারকৃত আসামীরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে শিশুদের খেলনা সামগ্রী বিক্রয়ের আড়ালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved