1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নিখোঁজের ছয় দিন পরেও সন্ধান মেলেনি ইসলামি বক্তা আবু ত্ব-হার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩০১ Time View

নিখোঁজের ছয় দিন পরেও ইসলামি বক্তা আবু ত্ব-হার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন।  কিন্তু এখনও পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেননি। আবু ত্ব-হার সঙ্গে আরও নিখোঁজ হয়েছেন- আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ।

গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে নিখোঁজ হন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।  তার হদিস নেই জানিয়ে ঢাকা ও রংপুরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে লিখিত অভিযোগ করা হয়েছে।

এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন।

চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন।  কারো সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।  আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।

এছাড়াও মঙ্গলবার সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন।

এ বিষয়ে সাবেকুন নাহার বলেন, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর রংপুর থানায় শাশুড়ি দুটি জিডি করি।  গত সোমবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করি।  কিন্তু আজ ছয় দিন হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু তার খোঁজ কেন আমরা পাব না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আবু ত্ব-হার স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।  তার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।  তবে আবু ত্ব-হা কোথা থেকে নিখোঁজ তা আমরা নিশ্চিত নই।  তিনি ঢাকা থেকে না অন্য কোথাও থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।  আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

জানা যায়, আবু ত্ব-হা রংপুর সদরের বাসিন্দা। তিনি নিজেকে একজন ইসলামি স্কলার (পণ্ডিত) হিসেবে পরিচয় দেন। পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার বহু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ভাইরাল হয়েছে।

 

আরও পড়ুন- পরীমনিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসির গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved