1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

তথ্য মন্ত্রণালয়ে সচিব খাজা মিয়া’র বিদায়ী সভা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৬৫ Time View

আজ বুধবার (২ জুন) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব খাজা মিয়া’র বদলীজনিত এবং অতিরিক্ত সচিব জাহানারা পারভীনের অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সচিব খাজা মিয়া’র পরবর্তী কর্মস্থল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েও তার দক্ষতা ও সাফল্য কামনা করেন। একইসাথে জাহানারা পারভীনের কাজ ও মেধার প্রশংসা করে তার অবসরোত্তর শান্তিময় জীবন কামনা করেন মন্ত্রী।

আরো পড়ুন:জিয়াউর রহমান ক্ষমতা নিষ্কন্টক করতে খুনতন্ত্র কায়েম করেছিলেন: তথ্যমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার বক্তব্যে বিদায়ী সচিব ও অতিরিক্ত সচিবের সাথে তার কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ও শুভকামনা জানান। সচিব খাজা মিয়া এবং অতিরিক্ত সচিব জাহানারা পারভীনের বক্তব্যে সভাটি আবেগঘন রূপ নেয়। অতিরিক্ত সচিব মিজান-উল-আলমের সঞ্চালনায় প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া সভায় সকলের পক্ষে তাদের অনুভূতি ব্যক্ত করেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারির ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী সচিব খাজা মিয়া এবং অতিরিক্ত সচিব জাহানারা পারভীন।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved