1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭০ Time View
পাকিস্তান সেনাবাহিনী। ফাইল ছবি, সংগৃহীত।

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে লক্ষ্মণ নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে বলে গ্রেটার কাশ্মীর জানিয়েছে।

নিহত সৈনিক লক্ষ্মণ রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন খবরে বলা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিনা উসকানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে মারাত্মক আহত হন লক্ষ্মণ প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন- সীমান্তে ফের ভারত-চীন সেনাদের সংঘর্ষ

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ দিকে ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved