1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপি’র অপপ্রচারে ভাটা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৯৪ Time View
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ফাইল ছবি, সংগৃহীত।

‘জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপি’র অপপ্রচারে ভাটা পড়েছে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অর্জন ও বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মো: আসাদুজ্জামান মোল্লা দূর্জয়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান প্রধান আলোচক হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট বলরাম পোদ্দার বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন।

আরও পড়ুন- স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির শুরুতে অনেকে আতঙ্কে ছিল এমনকি কেউ কেউ প্রার্থনাও করেছিল যে, বাংলাদেশে হাজার হাজার মানুষ না খেয়ে মৃত্যুবরণ করবে এবং রাস্তায় লাশ পড়ে থাকবে। সৃষ্টিকর্তার কৃপায়, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে একজন মানুষও অনাহারে থাকেনি, রাস্তায় লাশ পড়ে থাকেনি। এরপর তারা আশা করেছিল করোনার ভ্যাকসিন সঠিক সময়ে আনতে বা সংগ্রহ করতে পারবে না। সরকার তার ঘোষণা অনুসারে জানুয়ারি মাসের মধ্যেই ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এনেছে। এতে তাদের সেই আশার গুড়েবালি।’

‘সবাই বিপুল উৎসাহে ভ্যাকসিন নেয়া শুরু করেছে এখন বিএনপি কি বলবে, শেষ পর্যন্ত তারা এই ভ্যাকসিন নেবেন নাকি নেবেন না, নাকি পাকিস্তান কখন ভ্যাকসিন আবিস্কার করবে সেটার জন্য বসে আছেন -এটিই হচ্ছে বড় প্রশ্ন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, এই ধরনের সমালোচনা বাদ দিয়ে আপনারা সরকার যে ভ্যাকসিনের বিষয়ে সাফল্য দেখিয়েছে দয়া করে তার প্রশংসা করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved