1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ক্যাপ্টেন নওশাদ আতাউলের মৃত্যুতে বিমান প্রতিমন্ত্রী ও সচিবের শোক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৫৪ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি ও সচিব মোঃ মোকাম্মেল হোসেন।

প্রতিমন্ত্রী ও সচিব আজ পৃথক পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিমান প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম ছিলেন একজন দক্ষ পাইলট। তিনি দায়িত্ব পালনকালে যাত্রীদের নিরাপত্তা ও জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ পাইলটের মৃত্যুতে বিমান দীর্ঘদিন শূন্যতা অনুভব করবে।

এছাড়া বিমান সচিব শোকবার্তায় বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মত দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। দক্ষতার জন্য আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি প্রশংসিত হয়েছেন। তাঁর মতো একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলটের মৃত্যু প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, ওমানের রাজধানী মাস্কাট থেকে গত ২৭ আগস্ট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটি (বিজি ০২২) ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে খুব দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা চলাকালে তিনি আজ সকালে মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved