1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

এরশাদের মৃত্যু বার্ষিকীর দিনে ভোট না নেয়ার সিদ্ধান্তে ইসিকে কৃতজ্ঞতা জানালো জাপা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৬৬ Time View
ছবি: সংগৃহীত

১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর দিনে তিন উপনির্বাচনে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

আরো পড়ুন:বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে: জাপা চেয়ারম্যান

আজ বৃহস্পতিবার (১০ জুন) এক ধন্যবাদ পত্রে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠন সহ দেশের লাখ লাখ এরশাদপ্রেমির কাছে অত্যান্ত বেদানাবিধুর ও আবেগঘন দিন। এই দিনে জাতীয় পার্টি পল্লীবন্ধুর সাফল্যময় জীবন নিয়ে আলোচনা, মিলাদ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকীর দিনে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির জন্য দূরুহ হয়ে পড়তো। তিনি বলেন, নির্বাচন কমিশন ১৪ জুলাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকীর দিনের পরিবর্তে তিন শুণ্য আসনে ২৮ জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে পল্লীবন্ধুর প্রতি সম্মান দেখিয়েছেন। এতে জাতীয় পার্টি সহ সর্বস্তরের এরশাদপ্রেমির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ধন্যবাদ পত্রে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর দিনে তিন উপনির্বাচনে ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়ায় একইভাবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

উল্লেখ্য, গেলো ২ জুন নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-০৫ এবং সিলেট-০৩ শুণ্য আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গেলো ৪ জুন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এক বিবৃতিতে ১৪ জুলাই নির্বাচন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। একই দাবিতে গেলো ৮ জুন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এর নেতৃত্বে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে স্মারকলিপি দেন।

আজ নির্বাচন কমিশন এর এক সভায় ১৪ জুলাই এর পরিবর্তে ২৮ জুলাই তিন শুণ্য আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ এর লাখ লাখ ভক্ত ও অনুরাগী।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved