1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এক মাস আগে আক্রান্তের হার ছিল ২ শতাংশ, এখন ২০ শতাংশে চলে গেছে: স্বাস্থ্যমন্ত্রী - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

এক মাস আগে আক্রান্তের হার ছিল ২ শতাংশ, এখন ২০ শতাংশে চলে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৩৯ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “গত এক মাস আগে আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশ। এখন এটি প্রায় ২০ শতাংশে চলে গেছে। এখন দিনে প্রায় ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যু সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের স্বাস্থ্যখাতের উদ্যোগে সরকারিভাবে দ্রুততার সাথে আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় আড়াই হাজার বেড বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় অনলাইন জুম মিটিং এর মাধ্যমে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ এ ক্রমাগত অবনতি,সার্বিক পরিস্থিতি,হাসপাতালের সুযোগ সুবিধা ও শয্যা বৃদ্ধি বিষয়ে বিপিএমসিএ’র সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালের সাথে মত বিনিময় সভায়” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

সভায় স্বাস্থ্যমন্ত্রীর নিকট প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন এর পক্ষ থেকে এন্টিবডি টেস্টের অনুমোদন দেবার অনুরোধ জানালে ঢাকার বড় বড় প্রাইভেট মেডিকেলগুলিকে এন্টিবডি টেস্টের অনুমোদন দেবার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আরও পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষিত তারিখ রিভিউ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিপিএমসিএ’র উপদেষ্টা ডা. মো. এনামুর রহমান,এমপি,বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার গোসেন খান,এমপি,স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম।এছাড়াও সভায় আরো আলোচনা করেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান,জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন।সভায় গ্রীণ লাইফ মেডিকেল কলেজ,ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান, পরিচালক সহ অন্যান্য সহযোগী বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দও আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved