1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
অভয়নগরে ট্রাকচাপায় নসিমন চালকের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

অভয়নগরে ট্রাকচাপায় নসিমন চালকের মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৬৫ Time View
প্রতীকী ছবি।

যশোর জেলার অভয়নগরে ট্রাকচাপায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া জুটমিলসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল সরকার (৪২)। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের রশিদ সরকারের ছেলে।

ট্রাকচালক রাজু জানান, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আমার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আমার গাড়িটি নিয়ন্ত্রণ করার আগেই নসিমনচালক ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন তিনি মারা যান।

আরো পড়ুন: যশোরে বিদেশি শর্টগানসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাসতুরা মারজানা তৃষা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন থেকে মৃত্যু হয়েছে। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিন্নাহ আলম বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে যশোর ট- ১১-৪৫৬০ ট্রাকের চাকায় পিষ্ট হন চালক। তিনি আরো বলেন, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।  ট্রাক ও ক্ষতিগ্রস্ত নসিমনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রক্রিয়াধীন রয়েছে মামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved